1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে সাংবাদিক দের সঙ্গে জামায়াতের প্রার্থী মুহাম্মাদ নাজমুল হক সাঈদীর মতবিনিময় সভা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘আর রহমান বেকারি’র কার্যক্রম,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই। মাধবপুরে তাহেরীর মাহফিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশংকা,  ইউএনও’র কাছে লিখিত অভিযোগ পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার : বগুড়ায় সেমাই উৎপাদন কারখানায় র‌্যাবের অভিযান, জব্দ-জরিমানা মাধবপুরের হরিতলা-শাহপুর ছড়ায় বালু লোপাট! প্রশাসন নিরব দিনাজপুরে এনজিও কর্মীকে গনধর্ষণের র‌্যাবের যৌথ অভিযানে আসামি ঢাকা থেকে গ্রেফতার কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড মাধবপিরে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো ৪০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষ: ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর, উত্তেজনা বিরাজ

Join 3 other subscribers

দেওয়ানগঞ্জে সাংবাদিক দের সঙ্গে জামায়াতের প্রার্থী মুহাম্মাদ নাজমুল হক সাঈদীর মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ Time View

মো.সাগর আলী, দেওয়ানগঞ্জ, প্রতিনিধি:

জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ)আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।শনিবার ১৫ নভেম্বর দেওয়ানগঞ্জ বাজার হাই স্কুল রোড আল ইনসাফ জেনারেল হাসপাতাল এর দ্বিতীয় তলায় বাংলাদেশ জামায়াতে ইসলাম পৌর শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন, হাফেজ মো. আতিকুর রহমান ও সঞ্চালনায় ছিলেন,জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক,আলহাজ্ব ইসমাইল হোসেন।

এডভোকেট মাওলানা: মুহাম্মদ নাজমুল হক সাঈদী সাংবাদিকদের বলেন, ক্ষমতায় গেলে দলটি ইনসাফ ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করতে চায়।রাজনীতিতে আমাদের মূল অবস্থান হলো ঐক্য গড়া এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। মূল লক্ষ্য হলো হাজার হাজার বিঘা জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে সেইদিকে আমাদের মূল লক্ষ্য ও দীর্ঘদিনেও এসব ক্ষেত্র পরিকল্পিতভাবে কাজে লাগানো হয়নি। দুই উপজেলায় রাস্তা-ঘাটের দুরবস্থা, কৃষিভিত্তিক অর্থনীতির অব্যবহার ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা—সবকিছুতেই নতুন করে উদ্যোগ নিলে পরিবর্তন আনা সম্ভব।
জুলাই আন্দোলন ও জুলাই সনদের আইনগত স্বীকৃতির দাবিও তিনি সভায় তুলে ধরেন। পাশাপাশি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন এবং গণহত্যার অভিযোগগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানান।মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের নেতা অধ্যক্ষ দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মো.মাহবুব রহমান সহ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading