1. salmankoeas@gmail.com : admin :
পরিবার কল্যাণ কর্মীরা বঞ্চনার শিকার, নন্দীগ্রামে কর্মবিরতি - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দারুল ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন সংসদে সৈয়দ ফয়সল : জনগণের আশা পূরণের প্রতীক ২৫ মার্চের শহীদদের স্মরণ ও স্বাধীনতা দিবস উদযাপনে মাধবপুরে প্রস্তুতি মাধবপুরে সড়ক সংস্কারের মাটি উধাও, বিক্রির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর নন্দীগ্রামে প্রাণিসম্পদ সহায়তা ও ভিজিএফের চাল বিতরণ মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা নতুন পোশাকে চা বাগান শিশুদের মুখে হাসি মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

Join 3 other subscribers

পরিবার কল্যাণ কর্মীরা বঞ্চনার শিকার, নন্দীগ্রামে কর্মবিরতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ Time View

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে বগুড়ার নন্দীগ্রামে কর্মবিরতি পালন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। বক্তারা বলেন, তারা রাজস্ব খাতভুক্ত হয়েও নিয়োগবিধি না থাকায় পদোন্নতি, বেতন গ্রেডে উন্নীত ও চাকরিগত সুযোগ সুবিধা থেকে বঞ্চনার শিকার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির সমর্থনে নন্দীগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে কর্মীরা। পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীরা ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন।

আন্দোলনকারীরা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিদপ্তরের নন-ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালা কুয়েরির নামে জটিলতায় দীর্ঘ ২৬- বছর বাস্তবায়ন হয়নি।

বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা সদস্য আবিদুর রহমান, মাসুদ রানা, রবিউল আউয়াল, ফাতেমা খাতুন, সাদিয়া আফরোজ প্রমুখ।

কর্মবিরতি চলাকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading