1. salmankoeas@gmail.com : admin :
সংসদে সৈয়দ ফয়সল : জনগণের আশা পূরণের প্রতীক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

সংসদে সৈয়দ ফয়সল : জনগণের আশা পূরণের প্রতীক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৮৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে হবিগঞ্জ-৪ আসন (মাধবপুর–চুনারুঘাট) থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে যোগদান করেছেন। তার সংসদে উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই মাধবপুর ও চুনারুঘাট উপজেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে এই আসনে কার্যকর জনপ্রতিনিধির অভাব থাকায় দুই উপজেলার প্রায় ছয় লাখ মানুষের বহু প্রত্যাশিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলে স্থানীয়দের অভিযোগ ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে সৈয়দ মোঃ ফয়সল প্রায় এক লাখ ভোটের ব্যবধানে বিপুল বিজয় অর্জন করেন। মাধবপুর ও চুনারুঘাটের ২১টি ইউনিয়ন ও দুটি পৌরসভার জনগণ দলমত নির্বিশেষে তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। স্থানীয় মানুষের বিশ্বাস, তার অভিজ্ঞতা, মেধা ও নেতৃত্বের গুণে এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থানসহ নানা সমস্যা রয়েছে। বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। নির্বাচনের সময় সৈয়দ মোঃ ফয়সল ও তার সমর্থকেরা প্রতিশ্রুতি দেন, তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেলে এবং বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

আজ সংসদে তাকে দেখে সাধারণ মানুষের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে। বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা মনে করছেন এই প্রতিনিধিত্ব এলাকার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।

চুনারুঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, “দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে লাখো মানুষের ভোটে সৈয়দ মোঃ ফয়সল সংসদে গেছেন। তাকে সংসদে দেখতে পেরে সবাই আনন্দিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরা। তিনি যদি এসব বিষয় সরকারের নজরে আনতে পারেন, তাহলে প্রয়োজনীয় বরাদ্দ পেয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “এই দুই উপজেলায় মোট ২৮টি চা বাগান রয়েছে। এসব বাগান এলাকায় বিশুদ্ধ পানির সংকটসহ নানা মৌলিক সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান। সংসদ সদস্য হিসেবে তিনি যদি এসব বিষয় গুরুত্ব দিয়ে সংসদে উপস্থাপন করেন, তাহলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, “আজ থেকে মাধবপুর ও চুনারুঘাটে উন্নয়নের নতুন যাত্রা শুরু হলো। আমাদের অভিভাবক সংসদে গেছেন জনগণের কল্যাণে কাজ করার জন্য। আমরা আশা করি তিনি এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন।

সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, “মাধবপুর ও চুনারুঘাটের জনগণ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়ে সংসদে পাঠিয়েছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে চাই। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় বিষয়গুলো আমি সংসদে তুলে ধরব এবং উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করব।”

আরওপড়ুন……মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!