1. salmankoeas@gmail.com : admin :
আইন শৃংঙ্খল রক্ষায় কাজিপুর থানা পুলিশের সাড়াশি অভিযান - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ

Join 4 other subscribers

আইন শৃংঙ্খল রক্ষায় কাজিপুর থানা পুলিশের সাড়াশি অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৮ Time View

আইন শৃংঙ্খল রক্ষায় কাজিপুর থানা পুলিশের সাড়াশি অভিযান

<

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আইন শৃংঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে সচেতনতা বাড়াতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আইন শৃংঙ্খলা নিয়ে আলোচনা করছেন। নারীদের সচেতন করতে নারী সমাবেশে বক্তব্য রাখছেন ওসি।
থানার দেয়া তথ্যমতে গত এক মাসে ওয়ারেন্ট মূলে-১২ জন, নিয়মিত মামলায়-১৩ জন, ফৌঃকাঃ বিঃ ১৫১ ধারায়-০১ সহ মোট ২৬ জন আসামী গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে কাজিপুর থানা পুলিশ। এরমধ্যে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামীও রয়েছে। কাজিপুরের বাইরে গিয়ে অভিযান চালিয়ে অনেক পলাতক আসামীকে আটক করে নিয়ে এসেছে থানা পুলিশ। বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম।
ওসি জানান, গত ২৩ ডিসেম্বর ধারা-১০৯/৪৪৭/৩২৩/১১৪/৩০২/৩৪ পেনাল কোড, এর এজাহার নামীয় ১নং আসামী শাহরিয়ার মোঃ বিপ্লব মহুরী(৪০) কে পুলিশ গত ২৫ ফেব্রুয়ারি ডিএমপির শাহবাগ থানা হতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ পরদিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া কাজিপুরের আইন শৃংঙ্খলা রক্ষায় সচেনতা সৃষ্টির অংশ হিসেবে কাজিপুর থানার ওসি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সবার প্রতি তিনি আহবান জানান। এছাড়া নিয়মিত টহল পুলিশের নজরদারী অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এছাড়া একাধিক নারী সমাবেশে তিনি আইন-শৃংঙ্খলা মেনে চলা ও এলাকার চুরি ডাকাতির ক্ষেত্রে সচেতন হওয়া ও নিজেদের সুরক্ষার নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানান তিনি। # ছবি আছে

মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ
৬/৩/২৫ ০১৭৯২৯৯৭৫৪৩

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading