1. salmankoeas@gmail.com : admin :
আমন্ত্রণ না পাওয়ায় বিএনপির একই গ্রুপের সংঘর্ষ, আহত ২ জন।। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

আমন্ত্রণ না পাওয়ায় বিএনপির একই গ্রুপের সংঘর্ষ, আহত ২ জন।।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭১ Time View

আমন্ত্রণ না পাওয়ায় বিএনপির একই গ্রুপের সংঘর্ষ, আহত ২ জন।।
দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন দুমকী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু। তাদের উদ্ধার করে প্রথমে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি পবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী মূল ক্যাম্পাসে আসেন। তার আগমনকে কেন্দ্র করে তার সমর্থকদের মধ্যে জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল ও মতিউর রহমান দিপু দাওয়াত পেলেও, আনোয়ার হোসেন হাওলাদার নামে এক সমর্থক দাওয়াত পাননি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়। এতে দুজন আহত হন।

তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।

বিষয়টি জানতে চাইলে দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরী হলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। তিনি পবিপ্রবি ক্যাম্পাসে এসেছেন, তা আমার জানা নেই।।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!