1. salmankoeas@gmail.com : admin :
আহত কুকুরটিকে বাঁচাতে এগিয়ে আসলো না কেউ! - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আহত কুকুরটিকে বাঁচাতে এগিয়ে আসলো না কেউ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১৮ Time View

আহত কুকুরটিকে বাঁচাতে এগিয়ে আসলো না কেউ!

স্টাফ রিপোর্টার :
সড়ক দুর্ঘটনা শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিল একটি কুকুর।দুপুর থেকে বিকাল তারপর এরপর সন্ধ্যা হল কুকুরটির চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ফোন দেয়া হলেও কেউ আসেনি।এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এই স্পর্শকাতর অমানবিক ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপির তুলসীপুর বাজারে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে একটি কুকুর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ব্যথায় কাতরালে স্থানীয় জনগণ সেখানে জড়ো হয়।স্থানীয় কয়েকজন পল্লী চিকিৎসক সেখানে আসলেও কুকুরের চিকিৎসার জন্য আলাদা লোকবল প্রয়োজন বিধায় তারা কিছু করতে পারেনি।

মোহাম্মদ দিদারুল আলম নামে স্থানীয় স্থানীয় এক ব্যবসায়ী কুকুরটির উদ্ধার ও চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অফিসের প্রানীসম্পদ কর্মকর্তা ডা.মিঠুন চৌধুরীকে ফোন দিলেও কুকুরটির চিকিৎসা ও উদ্ধারের বিষয়টিতে অপারগতা প্রকাশ করেন।তাদের কাছে এই চিকিৎসার সরঞ্জামাদি নেই বলেও জানান।

দিদারুল আলম জানান,প্রাণিসম্পদ অফিস কোন কাজের জন্য।ঘুষ ছাড়া তারা কোন কাজে করে না। আজকে কুকুরটির চিকিৎসা তারা এগিয়ে আসছেন না বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।

এ ব্যাপারে জানতে বন বিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে বিষয়টি প্রাণিসম্পদ অফিসের এখতিয়ারাধীন বিষয় বলে জানান।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিঠুন সরকার জানান,আমাদের পক্ষে এই কুকুরের চিকিৎসা করা সম্ভব নয়।এছাড়া জলাতঙ্ক টিকা কুকুরটির দেওয়া আছে কিনা সেটাও তারা জানেন না।বেওয়ারিশ কুকুরের দায়-দায়িত্ব তারা নিতে পারবে না।

হবিগঞ্জ জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:আব্দুল কাদির জানান,কুকুরের চিকিৎসায় আমাদের তেমন কিছু করার থাকে না।বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক থাকতে পারে তাই আমরা কিছু করতেও পারি না।এখানে আমাদের কিছু করার নাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!