1. salmankoeas@gmail.com : admin :
ইজারাবিহীন এলাকায় বালু উত্তোলন: মাধবপুরে ১ লাখ টাকা জরিমানা। - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ইজারাবিহীন এলাকায় বালু উত্তোলন: মাধবপুরে ১ লাখ টাকা জরিমানা।

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৪৮ Time View

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মহব্বতনগর এলাকায় ইজারাবিহীনভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে সাইমুম মিয়া নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত সাইমুম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের মনির মিয়ার ছেলে।

অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনারের সঙ্গে ছিলেন বহরা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মুজিবুর রহমান এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টিম।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম বলেন, “জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নদী ও ফসলি জমির ক্ষতি হচ্ছে, যা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আরওপড়ুন …মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!