1. salmankoeas@gmail.com : admin :
ইভটিজিং রোধে কঠোর বার্তা, মাধবপুরে যুবকের ৬ মাসের জেল - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ইভটিজিং রোধে কঠোর বার্তা, মাধবপুরে যুবকের ৬ মাসের জেল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৬৩ Time View
ইভটিজিং রোধে কঠোর বার্তা, মাধবপুরে যুবকের ৬ মাসের জেল

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় অভিযুক্তকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া (২৪) উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের কাওছার মিয়ার ছেলে।

জানা গেছে, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে রায়হান মিয়া তাকে উত্ত্যক্ত করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা অভিযুক্তকে আটক করে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যান এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা যাচাই করে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। বিচার কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সমাজসেবক মুক্তাকিম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও একদিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি জানান, অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আরওপড়ুন…… দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!