1. salmankoeas@gmail.com : admin :
ইসলামপুরে যৌতুকের দাবিতে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি

Join 4 other subscribers

ইসলামপুরে যৌতুকের দাবিতে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৯ Time View

ইসলামপুরে যৌতুকের দাবিতে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ হাফিজ লিটন
ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যৌতুকের দাবিতে নির্মমভাবে সদ্য প্রসূতি মাকে শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ফেব্রুয়ারি) জুয়েল মন্ডলের ব্রহ্মত্তর গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা গেছে জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ব্রহ্মত্তর গ্রামের প্রবাসী জুয়েল মন্ডলের মেয়ে কনিকা (১৯) গত ১৮-০৩-২০২২ইং সালে একই ইউনিয়নের তারতাপাড়া গ্রামের সোলাইমানের ছেলে নুর ইসলামের সাথে বিবাহ হয়। তাদের ঘরে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয়। জন্মের তিন মাস পরে ২৫-১০-২৪ইং সালে ঘাতক স্বামী নুর ইসলাম তার নিজ বাড়িতে পরিবারের লোকজন নিয়ে কণিকাকে শ্বাসরোধ করে হত্যা করে।

সংবাদ সম্মেলনে কনিকার বাবা প্রবাসী জুয়েল মন্ডল জানান আমি বিদেশে থাকা অবস্থায় জানতে পারি আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি বিদেশ থেকে এসে থানায় অভিযোগ করলে তারা আমার অভিযোগের কর্ণপাত না করে আমার আমার ছোট ভাইয়ের নিকট কাগজে স্বাক্ষর নিয়ে অপমৃত্যু বলে চালিয়ে দেয়। পরে আমার স্ত্রী খুকি জামালপুর কোর্টে নুর ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। কনিকার মা খুকি বাকশক্তি হারিয়ে শুধু ফেলফেল করে তাকিয়ে থেকে বলেন আমার মেয়ের হত্যাকারীদের কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না ? এলাকার সুধী ব্যক্তি লুৎফর রহমান জানান এটা পরিকল্পিত হত্যা যৌতুকের দাবি পূরণ করতে না পারায় এই হত্যাকাণ্ডের শিকার আমি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করছি।

এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন ইসলামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং ৩৮/২৪, পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশ ক্রমে ইসলামপুর থানা মামলা নং ২৪, ২৮-১১২৪ রেকর্ড করা হয় বর্তমানে মামলাটি তদন্তাধীন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading