1. salmankoeas@gmail.com : admin :
ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৭৩ Time View

সাগর আলী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে পাপ মোচনের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান শুরু হয়েছে।

শনিবার (০৫ এপ্রিল) বীর উত্তম খালেদ মোশারফ ব্রিজ সংলগ্ন পাইলিং ঘাট এলাকায় ভোর থেকে অষ্টমী স্নান শুরু করেছে হাজারো পুণ্যার্থী।
চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পূর্ণ্যস্থান সম্পন্ন করেন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ্ আবীর আহম্মেদ বিপুল মাস্টার বলেন বিখ্যাত মনীষী জালাল উদ্দীন রুমি বলেছেন হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলিম মরলে যে কাঁদে সে মুসলমান আর উভয়ই মরলে যে কাঁদে সে মানুষ। সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আমার হৃদয়ের অংশ। আপনার ভালো থাকলে আমরা আনন্দিত হই আপনারা কষ্ট পেলে আমরা ব্যথিত হই। আপনাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও ভয়ডরহীন আনন্দময় হোক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি নারায়ণ কর্মকার, সাধারণ সম্পাদক পলাশ বন্দ, গৌড় নিতাই আশ্রম হরিসভা মন্দিরের সহ-সভাপতি রিপন বন্দ, ইসলামপুর থানার এসআই প্রদীপ, এএসআই মোশারফ হোসেন, ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার লিডার মাজহারুল ইসলাম, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে।

অষ্টমী স্নান নির্বিঘ্ন করতে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!