1. salmankoeas@gmail.com : admin :
উত্তরা ইপিজেডের বন্ধ সানিক কারখানা চালু দাবিতে শ্রমিকদের মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে প্রাণিসম্পদ সহায়তা ও ভিজিএফের চাল বিতরণ মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা নতুন পোশাকে চা বাগান শিশুদের মুখে হাসি মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে ৫৫ বিজিবির কঠোর নজরদারি নন্দীগ্রামে গবাদিপশু বীমা করে ক্ষতিপূরণ পেল উম্মে সালমা নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার ফুলবাড়ীতে সড়ক দু,র্ঘ,ট,না,য় একজন নি,হ,ত।

Join 3 other subscribers

উত্তরা ইপিজেডের বন্ধ সানিক কারখানা চালু দাবিতে শ্রমিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে কারখানার শ্রমিকদের মানববন্ধন করেছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টায় ইপিজেডের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শতাধিক শ্রমিক। মানববন্ধনের শেষে তারা উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মণ্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান ও সুজন ইসলাম। ‘আন্দোলন হটাও, ইপিজেড বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিতে অংশ নেন শ্রমিকরা।

শ্রমিকরা বলেন, “কারখানাটি শুধু আমাদের কর্মস্থল নয়, এটি আমাদের জীবন,জীবিকা এবং পরিবারের ভবিষ্যতের ভরসা। শান্ত ও স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা নিজেদের ও পরিবারের স্বার্থে এসব উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানাই।”

আরও বলেন, আমরা আর কোন বিশৃঙ্খলা চাই না, কোনো আন্দোলন চাই না। আমরা শুধু আমাদের কর্মস্থল ফেরত চাই। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।”,

প্রসঙ্গত, ২৬ দফা দাবির সঙ্গে গত ১৬ নভেম্বর শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ১৭ নভেম্বর মালিকপক্ষ দাবির কিছু অংশ মেনে নিলেও কিছু শ্রমিক এতে অসন্তুষ্ট থাকেন। এরপর ১৮ নভেম্বর শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। কাজের প্রতি অসন্তুষ্টি ও উৎপাদন ব্যাহত হওয়ায় একই দিন কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading