1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জ জেলা কারাগারে ১৮৮ বন্দির ভোটাধিকার নিশ্চিত, হবে পোস্টাল ব্যালটে - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

হবিগঞ্জ জেলা কারাগারে ১৮৮ বন্দির ভোটাধিকার নিশ্চিত, হবে পোস্টাল ব্যালটে

অনলাইন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ Time View
হবিগঞ্জ জেলা কারাগারে ১৮৮ বন্দির ভোটাধিকার নিশ্চিত, হবে পোস্টাল ব্যালটে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলা কারাগারে চিকিৎসাধীন ও আটক থাকা আইনগতভাবে ভোটাধিকারপ্রাপ্ত ১৮৮ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কারাগারে অবস্থানরত যেসব বন্দির ভোটাধিকার বহাল রয়েছে, কেবল তারাই নির্ধারিত বিধি মেনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনায় প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পোস্টাল ব্যালট বিতরণ ও ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, “নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে এই ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে প্রতিটি বৈধ ভোট সঠিকভাবে গণনায় আসে।”

কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, এই পদক্ষেপ গণতান্ত্রিক চর্চাকে আরও সুসংহত করবে এবং ‘সবার জন্য সমান ভোটাধিকার’—এই সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরওপড়ুন …..হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি জমিতে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করলেন বোম ডিসপোজাল দল।।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!