1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি জমিতে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করলেন বোম ডিসপোজাল দল।। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি জমিতে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করলেন বোম ডিসপোজাল দল।।

আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৮৯ Time View
হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি জমিতে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করলেন বোম ডিসপোজাল দল

বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছিলাপাঞ্জা মহল্লার প্রবাসী মহিবুর মিয়ার কৃষি জমিতে বাউন্ডারির কাজ করতে গিয়ে গতকাল ১৪ জানুয়ারি(বুধবার)আনুমানিক দুপুর সাড়ে ১২টায় মাটির নিচ থেকে (CCS-60C)এই মডেলের একটি TEAR GAS হ্যান্ড গ্রেনেড কুড়িয়ে পান কিছু শ্রমিক।
খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ ও সেনাবাহিনী ছুটে যান।

সেখানে উপস্থিত সবাইকে সড়িয়ে দিয়ে এটা নিরাপদ স্থানে রেখে পুলিশ ও গ্রাম পুলিশ রেখে পাহারায় রাখেন।
এবং বিষয়টি পুলিশ সুপার সহ সিলেট সেনা অধিদপ্তরের জানানো হয়।

এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার)দুপুর সাড়ে ১১টায় গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়।
বিএ-১০৯৭৫ ক্যাপ্টেন নাদিয়া আফরিন মনি, এ্যামুনিশন টেকনিশিয়ান অফিসার(এটিও), সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশন এর নেতৃত্বে কর্পোরাল মশিউর রহমান এর অধিনস্ত একদল বোম ডিসপোজাল গ্রুপ ১২ ইঞ্জিনিয়ার ১৩ ইবি হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্প এর উপস্থিতিতে উক্ত ইউনিয়নের পাড়াগাঁও মহল্লার সামনে ছামির আলী অটো রাইস মিলের সামনে হাওরের ধানি জমির পাশে একটি পুকুর পাড়ের ফাঁকা মাঠে মাটির নিচে গর্ত করে উক্ত গ্রেনেডটি নিরাপদ ভাবে নিষ্ক্রিয় করা হয়।

এ সময় এলাকার শিশু বাচ্চা থেকে শুরু করে চারদিকে শত,শত নারী পুরুষ এক নজর দেখার জন্য ভীড় জমান।
নিরাপত্তার স্বার্থে থানা পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

উল্লেখ্য,১৪ জানুয়ারি (বুধবার)দুপুর আনুমানিক সাড়ে ১২টায় কৃষি জমির চারপাশে বাউন্ডারি করতে গর্ত করতে গিয়ে মাটির নিচ থেকে উদ্ধার করেন কিছু শ্রমিক।
জানাযায়,বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছিলাপাঞ্জা মহল্লার প্রবাসী
মহিবুর মিয়ার কৃষি জমির চারপাশে বাউন্ডারির কাজ করতে গিয়ে শ্রমিকগন মাটির নিচ এই শক্তিশালী হ্যান্ড গ্রেনেডটি কুড়িয়ে পান।
এবং তাৎক্ষণিক বিষয়টি তারা থানা পুলিশকে অবগত করেন।

খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ছুটে আসেন ঘটনাস্থলে এবং এটাকে মহিবুর মিয়ার বাড়িতে পুলিশ সদস্যর প্রহারায় সারাদিন ও রাত নিরাপদ প্রহারায় রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে এই গ্রেনেড উদ্ধারের ঘটনায় অনেকেই আতংকিত হয়ে পড়েন।

আবার এলাকাবাসী সহ পুরো উপজেলায় শুরু হয় নানান আলোচনা সমালোচনা।

গতকাল গ্রেনেড উদ্ধারের ঘটনাটি টক-অব-দ্যা কান্টিতে পরিনত হয় পুরো উপজেলা।

 

আরওপড়ুন ….লাখাইয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক বলেন স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!