1. salmankoeas@gmail.com : admin :
উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক করলো দুদক - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক করলো দুদক

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৪৩ Time View

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৪ মে) দুদকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুদক জানায়, এপিএস হিসেবে দায়িত্ব পালনের সময় মোয়াজ্জেম হোসেন তার ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরওপড়ুন …মৌলভীবাজার শহরে টি এস প্লাজায় দুই দোকানে চুরি: ৪৫ লাখ টাকার মোবাইল ও নগদ টাকা লুট

এর আগে বিভিন্ন গণমাধ্যমে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির খবর প্রকাশিত হলে উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেন।

দুদক সূত্রে আরও জানা গেছে, গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের আরও যাচাই-বাছাই ও তদন্ত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে মোয়াজ্জেম হোসেনের বিদেশগমন নিষিদ্ধ এবং তার এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!