1. salmankoeas@gmail.com : admin :
এবার বিজয়নগর সীমান্তে ‘ঠেলে পাঠানোর চেষ্টা’, বিজিবি–জনতার তৎপরতায় পিছু হটল বিএসএফ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

এবার বিজয়নগর সীমান্তে ‘ঠেলে পাঠানোর চেষ্টা’, বিজিবি–জনতার তৎপরতায় পিছু হটল বিএসএফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২২৪ Time View

স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা। আজ শুক্রবার সকালে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা কিছু মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে শেষ পর্যন্ত পিছু হটেন বিএসএফের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি-২৫ ব্যাটালিয়নের (সরাইল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। এমন পরিস্থিতিতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।

৪ থেকে ১৫ মে পর্যন্ত বাংলাদেশের পাঁচ জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে ৩১৮ জনকে ঠেলে দেওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ মে মেহেরপুর সীমান্ত দিয়ে ১০ জনকে, ৭ মে খাগড়াছড়ি ও সাতক্ষীরা দিয়ে যথাক্রমে ৬৬ ও ৭৮, মৌলভীবাজার সীমান্ত দিয়ে (৭, ৮, ১৪ ও ১৫ মে) ১৪৮ এবং ১৪ মে সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে পাঠানো হয়।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর জন্য কিছু মানুষকে জড়ো করে বিএসএফ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সতর্ক অবস্থান নেয় বিজিবি। পাশাপাশি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী, নোয়াবাদী সীমান্তে শত শত লোক নিয়ে জড়ো হন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানান। স্থানীয় লোকজনের উপস্থিতি বেড়ে গেলে পিছু হটে বিএসএফ।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে উল্লেখ করে সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাচ্চু মিয়া বলেন, ‘রাত দুইটার দিকে বিজিবির মাধ্যমে খবর পেয়ে এলাকার মানুষকে সীমান্তে যেতে বলি। লোকজন জড়ো হলে বিএসএফ সরে যায়।’
আরেক ইউপি সদস্য মামুন চৌধুরী বলেন, ‘বিএসএফের সদস্যরা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করলে এলাকায় মাইকিং করা হয়। বিজিবির সহযোগিতায় লোকজন সীমান্তে গিয়ে জড়ো হয়। এরপরই তারা পিছু হটতে বাধ্য হয়। তবে কতজনকে সীমান্তে আনা হয়েছিল, সেটা নিশ্চিত করে বলতে পারছি না।’ তবে এই সংখ্যা কয়েক শ হবে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের আওতায় ৩১ কিলোমিটার সীমান্ত এলাকা পড়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ প্রথম আলোকে আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত দিয়ে কিছু পুশইন করার চেষ্টা করা হবে বলে আমরা জানতে পারি। বৃহস্পতিবার রাত থেকে সীমান্তে ২৫ বিজিবি ব্যাটালিয়ানের আওতাধীন বিজিবির সদস্যদের টহল জোরদার করা হয় ও সতর্ক অবস্থান নেওয়া হয়। রাত একটা থেকে স্থানীয় জনতা স্বতঃস্ফূর্তভাবে বিজিবির সদস্যদের সঙ্গে জড়ো হন। তবে সীমান্ত দিয়ে কোনো পুশইন করার ঘটনা ঘটেনি। কোনো আপত্তিকর বা বিচ্ছিন্ন ঘটনাও ঘটেনি।’
অনেক গণমাধ্যমে গোলাগুলি হয়েছে বলে সংবাদ প্রচার করা হলেও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ আরও বলেন, ‘যেহেতু কোনো পুশইনের ঘটনা ঘটেনি, তাই কতজনকে পুশইন করার চেষ্টা করা হয়েছিল, তা বলা মুশকিল। তবে পুশইন করার চেষ্টা হয়েছিল।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!