1. salmankoeas@gmail.com : admin :
কমলগঞ্জে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন। জমি, বিরোধ ও অপেক্ষা: আশ্রব আলীর জীবনে ৫০ বছরের অমীমাংসিত অধ্যায় নিজের মাথায় গু`লি চালিয়ে পুলিশ সদস্যের আ`ত্মহ`ত্যা লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের

Join 4 other subscribers

কমলগঞ্জে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

এনামুল হক আলম জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫৯ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) বিভিন্ন অংশে কেটে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন পারভেজ আলী (২০), সিয়াম আহমেদ (২৩), রহমত মিয়া (২২) এবং মুহিত মিয়া (৪২)।

তাদের কাছ থেকে চোরাই টমটম বিক্রির মোট ১৩ হাজার টাকা, ১৫টি কাটা অংশ, ৪টি ব্যাটারি, একটি চাকা, সামনের গ্লাস, কন্ট্রোলার ও মোটরসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ জুলাই বিকাল ৫টা ১৫ মিনিটে বনগাঁও গ্রামের বাসিন্দা হাসিদ আলী তার অটোরিকশাটি ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে রেখে পিতার কাঁচামালের দোকানে শাকসবজি বিক্রি করছিলেন। রাতে ফিরে এসে অটোরিকশা না পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তা পাননি। পরদিন সন্দেহভাজন তিনজনকে স্থানীয়রা আটক করলে তারা চুরির বিষয় স্বীকার করে।

পরে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকা থেকে চোরাই অটোরিকশার অংশসহ চক্রের মূল হোতা মুহিত মিয়াকে গ্রেফতার করে। উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেফতার আসামিদের থানায় আনা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরওপড়ুন ….এই ১২টি ছাড়া বিএনপির নামের সব সংগঠন অবৈধ


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading