1. salmankoeas@gmail.com : admin :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন। জমি, বিরোধ ও অপেক্ষা: আশ্রব আলীর জীবনে ৫০ বছরের অমীমাংসিত অধ্যায় নিজের মাথায় গু`লি চালিয়ে পুলিশ সদস্যের আ`ত্মহ`ত্যা লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের

Join 4 other subscribers

কমলগঞ্জে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

এনামুল হক আলম জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫০০ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে ।

বুধবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী ও এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইসলামপুর ইউনিয়নের ভদ্রগাঁওয়ের গুলের হাওর বাজার এলাকা থেকে সাদেক আলী (২৬) ও দিলীপ গড় ওরফে অজয় (২৫) কে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃত উভয়ই কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের (সোনারায়) বাসিন্দা।

তল্লাশি করে আটককৃতদের হেফাজত থেকে মোট ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরওপড়ুন …র‍্যাব-১৩ অভিযানে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading