1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরের পূর্বাঞ্চলের জজিরা বাজারে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসমাবেশ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

কাজিপুরের পূর্বাঞ্চলের জজিরা বাজারে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৮ Time View

কাজিপুরের পূর্বাঞ্চলের জজিরা বাজারে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে গণসমাবেশ

মাহমুদুল হাসান শুভ (কাজিপুর) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ যমুনা নদী দ্বারা বিভক্ত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ( মঙ্গলবার) বিকেল ৪ টায় জজিরা বাজার জামে মসজিদ’ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ মাস্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক মুদ্দাচ্ছির রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক রেজাউল করিম মাস্টার, হাফেজ আলতাফ হোসেন, আলী আশরাফ দুদু, মাসুদুর রহমান, আব্দুর রহমান মেম্বার, মাওলানা আনোয়ার হোসেন, বাবলু মাস্টার, সাইদুর রহমান মেম্বার, দুলাল হোসেন, আব্দুল মোন্নাফ মেম্বার।

মাওলানা মাসুদুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বক্তারা কাজিপুরের পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নসহ আশেপাশের এলাকার জনগণের ভোগান্তি তুলে ধরে দ্রুত একটি পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ
১১/২/২৫

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!