1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে অটোরিক্সা চালক খু/ন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে অটোরিক্সা চালক খু/ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫০২ Time View

কাজিপুরে অটোরিক্সা চালক খু/ন

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে এনামুল হক(৪২) নামের এক অটোরিক্সা চালক খুন হয়েছে। তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া গ্রামের আবু সাঈদের পুত্র। কাজিপুর থানা পুলিশ মঙ্গলবার সকাল সাতটায় কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুবলাই গ্রামের রাস্তার পাশ থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। ওইদিন সকাল দশটায় থানায় গিয়ে এনামুলের লাশ সনাক্ত করে তার পরিবারের লোকজন।
নিহত এনামুলের ছোটভাই নাজমুল হাসান জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটায় সেহরি খেয়ে চার ক্যারেট টমেটো নিয়ে সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া বাজারে উদ্দেশ্যে নিজের অটোভ্যান নিয়ে রওয়ানা দিয়েছিলেন তার ভাই।
কজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাই করার উদ্দেশ্যেই এনামুলকে কস্টেপ দিয়ে হাত-পা পেচিয়ে ও গলায় মাফলার পেচিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!