1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ক্লাসের উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ক্লাসের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭৬ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ৷ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী আমিনা মনসুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা এগারটায় কলেজের দ্বিতীয়তলার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিনা মনসুর কলেজ পরিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত এর পর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ। শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচিতি পর্বের পর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনছার আলী, জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর সরকার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুমিনা আফরোজ বানু এবং শিক্ষক প্রতিনিধি, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ। এরপর নবাগত শিক্ষার্থীদের কলেজের পরিচয় পত্র পরিয়ে দেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মনিরুজ্জামান স্বপন ও জীববিদ্যার প্রদর্শক মোকবুল হোসেন। পরে সঙ্গীতের মূর্ছনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!