1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না শিশু তাসকিনের ঘাতক ট্রাকের ধাক্কায় মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

কাজিপুরে ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না শিশু তাসকিনের ঘাতক ট্রাকের ধাক্কায় মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৫ Time View

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে উপজেলার মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তাসকিন আহমেদ বগুড়ার শেরপুর উপজেলার শুবলি ইউনিয়নের শালফা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার মা মুন্নি খাতুন (৩৫) ও ছোট বোন তোহা মনি (৭) গুরুতর আহত হয়েছেন। মুন্নি খাতুনের একটি পা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার মেঘাই পর্যটন কেন্দ্র ঘুরে শরিফুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শ্যামপুর ভোকেশনাল স্কুলের কাছে পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৩৪২৩) মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চারজনই ছিটকে পড়ে গেলে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তাসকিনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, “মোটরসাইকেলটি পশ্চিম দিকে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে ট্রাক এসে ধাক্কা দেয়। এক মহিলার পা ট্রাকের নিচে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।”

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান রবিন বলেন, “শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়ায় রেফার করা হয়েছে।”

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে ট্রাকচালক বা তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।

কাজিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদি হাসান বলেন, “ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!