1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের জীবমান উন্নয়নে এডভোকেসি সভা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

কাজিপুরে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের জীবমান উন্নয়নে এডভোকেসি সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭১৩ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের আইনি সহায়তা ও আয়বৃদ্ধিমূলক সেবা প্রাপ্তির বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও দেওয়ান আকরামুল হক। তিনি নারীদের জীবন মানের উন্নয়নে সরকারি সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা, প্রশিক্ষণ প্রদান ও আইনি সহায়তা পেতে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা শার্প এর পরিচালক সাফিয়া সুলতানা সভায় সভাপতিত্ব করেন। সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো অপারেশন (এসডিসি) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এর অর্থায়নে এবং জিএফএ কনসাল্টেন্সি গ্রুপ(জিএবিএইচ) এর সহায়তায় কাজিপুরের নাটুয়ারপাড়া ও তেকানি ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের সহায়তায় কাজ করছে সংস্থাটি। অনুষ্ঠানে নানাক্ষেত্রে অবহেলিত ও নির্যাতিত ওই দুই ইউনিয়নের দশজন নারী তাদের বিভিষীকাময় জীবনের চিত্র তুলে ধরেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ তাদের সহায়তার আশ্বাস দেন। একইসাথে তাদের জীবনমাণের উন্নয়ন ও সেবা প্রাপ্তির বিষয়ে অধিকার সচেতন করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইন চার্জ নূরে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। অন্যদের মধ্যে সংস্থাটির উপ পরিচালক গোলাম কিবরিয়া, কো অর্ডিনেটর রেজাউল করিম, সাংবাদিক আবদুল জলিল, শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!