1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

কাজিপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ Time View

কাজিপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মুসলিমপাড়ায় পাঁচশত দুস্থ, অসহায় মানুষের মাঝে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় তিনি জনসাধারণের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী তুলে ধরে তার জন্য ও জিয়া পরিবারের জন্য দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, আবদুর রাজ্জাক মিল্টন, যুবদলের সাবেক সভাপতি, সাজিদুর রহমান বাবলু, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিপন তালুকদার, ছাত্রনেতা সানজিদ হোসেন সৌরভ, রবিউল হাসান রবি প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!