1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪০৪ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা, শোকেস, টেবিল ভেঙ্গে গেছে। আর দোকানে সিমেন্টের খুঁটি ও সাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘাই সরকারি মনসুর আলী কলেজ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটেছে। দোকানে এসময় কেউ ছিলো না।
দোকানের মালিক শুভ লাইব্রেরি এন্ড ফটোস্ট্যাট এর সত্ত্বাধিকারী শুভ বলেন, দুপুরে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। এরপর খবর পেয়ে এসে দেখি দোকানে বালুভর্তি ট্রাক ঢুকে সবকিছু ভেঙ্গে ফেলেছে। ওই ট্রাকটির (নম্বর ৯ ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৭২) চালক ঘটনা ঘটার পর থেকে পলাতক রয়েছে। তবে মালিকের সাথে কথা হয়েছে। তিনি নাটোর থেকে রওয়ানা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানী জানান, আমি দূর থেকে লক্ষ করছি বালুভর্তি ওই ট্রাকটি এলোমেলো ভাবে সামনের দিকে আসছিলো। এক পর্যায়ে এসে শুভ লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ে। এসময় প্রচন্ড জোরে শব্দ হয়। রাস্তার আশপাশের লোকজন ঘটনার পর পরই এগিয়ে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি সরানো হয়নি।
কাজিপুর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মেহেদী হাসান জানান, খোঁজ নিয়েছি।ট্রাকটির এক্সল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!