1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৮ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. তাসকিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসকিন বগুড়ার শেরপুর উপজেলার শুবলী গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন— শিশুর বাবা শরিফুল ইসলাম, মা মুন্নী খাতুন ও ছোট বোন তোহ্বা মনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটি মোটরসাইকেলযোগে সোনামুখীর দিকে যাচ্ছিল। তারা শ্যমপুর এলাকায় পৌছলে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু তাসকিন মারা যায় এবং পরিবারের অপর তিন সদস্য গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানায় পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!