1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে শিতার্তদের মাঝে শিল্পী কনকচাঁপার কম্বল বিতরণ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজিপুরে শিতার্তদের মাঝে শিল্পী কনকচাঁপার কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ Time View

কাজিপুরে শিতার্তদের মাঝে শিল্পী কনকচাঁপার কম্বল বিতরণ

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণশেষে সাংবাদিকদের উদ্দেশ্যে কণ্ঠশিল্পী কনকচাঁপা বলেন, কাজীপুরবাসীর পাশে থাকার জন্যেই মাঠে নেমেছি। আমার শৈশব কেটেছে এই কাজিপুরের মাটিতে। এই জন্মভূমিতে মিশে আছে আমার বাপ দাদার স্মৃতি। আজও পরিবার পরিজন নিয়ে এই মাটিতে বসবাস করছে আমার স্বজনেরা। মাইজবাড়ির পৈতৃক বাড়িটি যমুনায় বিলীন হওয়ায় এখন তিনি কাজিপুরে এসে তার ভাই কামরুল হাসান তরুর বাড়িতে থাকেন জানিয়ে কনক বলেন, আমি মনে করি মাইজবাড়ির প্রত্যেকটি বাড়িই আমার বাড়ি। তারপরেও অতি দ্রুত কাজীপুরবাসীর পাশে থাকার জন্য একটি বাড়ি নির্মাণ করব। এ সময় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. রবিউল হাসান, কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ তরফদারসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!