1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে সমাজসেবক আফজাল হোসেনের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

কাজিপুরে সমাজসেবক আফজাল হোসেনের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ Time View

কাজিপুরে সমাজসেবক আফজাল হোসেনের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মাহমুদুল হাসান শুভ ,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক আফজাল হোসেনের ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে এক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও মরহুমের কনিষ্ঠপুত্র মহসিন রেজা বিপ্লব।

অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবেনর উপর আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুমের ছেলে ও ওই কলেজের পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান খসরু পারভেজ,সহকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, শাহিন আক্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমূখ। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় কলেজের শিক্ষক কর্মচারী ও বিশিষ্টজনেরা উপস্তিত ছিলেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading