1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় তোপের মুখে সরি বললেন শিল্পী কনকচাঁপা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ

Join 4 other subscribers

কাজিপুরে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় তোপের মুখে সরি বললেন শিল্পী কনকচাঁপা

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৪ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

<

দলীয় নেতাকর্মিদের তোপের মুখে সরি বলেছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। গত বুধবার বিকেলে সংসদীয় আসন সিরাজগঞ্জ ১ ও ৩এর বিএনপি মনোনীত প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বি্এনপির কাজিপুর উপজেলা কমিটি নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে অবশেষে সরি বলতে হয়েছে।

জানা গেছে, সিরাজগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা কাজিপুরের আলমপুর চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে তিনি বক্তব্যে সাবেক উপজেলা বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে উল্লেখ করেন। তখনই সভায় আগত নেতাকর্মিরা উত্তেজিত হয়ে পড়েন।তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। মাইকে ঘোষণা দিয়েও নেতাকর্মিদের থামানো যাচ্ছিলো না।

<

প্রথমে জেলার নেতৃবৃন্দ এবং পরে সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মঞ্চে উঠে মাইকে সবাইকে শান্ত হতে বললে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে কনকচাঁপা সবার উদ্দেশ্যে তার বক্তব্যের জন্যে সরি বলেন। এরপর আর বক্তব্য না দিয়ে মঞ্চে বসে থাকেন। শেষে তিনি প্রাইভেটকারে সভাস্থল ত্যাগ করার সময়ও কিছু নেতাকর্মীকে আবারও ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা গেছে।

আরওপড়ুন ….পটুয়াখালী সেনানিবাস নামকরণের দাবীতে দুমকীতে মানববন্ধন।
সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খান পাপ্পু, ভিপি শামীম খান বক্তব্য রাখেন। এসময় রুমানা মোর্শেদ কনকচাঁপা মঞ্চে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান জানান, বক্তব্য চলাকালে কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা একপর্যায়ে বেফাঁস একটি কথা বলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক কমিটিকে পকেট কমিটি বলে ফেলেন। এ সময় নেতাকর্মীরা তাকে ভুয়া ভুয়া স্লোগান দেন। পরে নেতাকর্মীদের শান্ত করা হয়।

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading