1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে সোনামুখিতে চাঁদা চেয়ে না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে আগুন-থানায় অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে সোনামুখিতে চাঁদা চেয়ে না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে আগুন-থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৮৭ Time View

কাজিপুরে সোনামুখিতে চাঁদা চেয়ে না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে আগুন-থানায় অভিযোগ

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে নয়ন সরকার নামের এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রবিবার বিকেলে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
গত শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটেছে।
অভিযোগসূত্রে জানা গেছে, কিছুদিন আগে থেকে উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারের মৃত বাচ্চু সরকারের ছেলে ক্রোকারিজ ব্যবসায়ী নয়ন সরকারের কাছে চাঁদা দাবি করেন একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। শিবলী রেজা বাবু একজন ইয়াবা ব্যবসায়ী। অনেকবার ইয়াবাসহ আইন শৃংখলা বাহিনীর হাতে সে গ্রেপ্তার হয়েছে। সম্প্রতি সে নয়নের নিকটে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রাতে নয়নের বাড়ির গেট আটকিয়ে আগুন দেয় যাতে সে পরিবারসহ পুড়ে মারা যায়। আগুনে নয়নের প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নয়নের প্রতিবেশী গৃহবধু লাইলী খাতুন বলেন, আমি রাতে শব্দ শুনে ঘরের জানালা খুলে দেখি নয়নদের বাড়িতে আগুন জ্বলছে। আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখি অনেক লোকজন তার মধ্যে শিবলীও রয়েছে। লোকজন আগুন নেভাতে গেলে শিবলী তাদের আগুন নেভাতে নিষেধ করে। আগুন নেভাতে নিষেধ করলে আমি শিবলীকে গালিগালাজ করে বলছি- আগুন কেন নিভাবে না, বাড়ি পুড়ে শেষ হয়ে গেল।

আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, এ ধরনের কাজ খুবই ন্যাক্কারজনক। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেবে এটা কোন ধরনের কাজ হলো। মানুষের জান-মালের নিরাপত্তা কই।

এ বিষয়ে অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, বিষয়টি আমরা রবিবার সকালে প্রাথমিক তদন্ত করেছি। এরপর বিকেলে নয়ন সরকার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। # (ছবি আছে)

মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ
১৬/৩/২৫ ০১৭৯২৯৯৭৫৪৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!