1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে সোনামুখী বাজারে দুই দোকানে চুরি - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

কাজিপুরে সোনামুখী বাজারে দুই দোকানে চুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৭০ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী পশ্চিম বাজারে এবটি মুদি দোকানে ও একটি চাতাল ঘরে চুরির ঘটনা ঘটেছে।চোরেরা ব্যবসায়ী আল মামুন তরুর ভাড়া নেয়া গুদামঘরের তালা কেটে ভিতরে ঢুকে ৫০ বস্তা ভুট্টা ও একটি নলকূপের মাথা নিয়ে গেছে।একই রাতে মুদি ব্যবসায়ী মামুন হাসানের টিনের ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে নগদ অর্থ ও দামী সব মসলার প্যাকেট নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময়ে এই ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মামুন হাসান জানান, প্রচন্ড বৃষ্টির কারণে দ্রুত দোকান ঘর বন্ধ করে চলে গেছি। এসময় ক্যাশে ১৫ হাজার টাকা ছিলো। শুক্রবার সকালে দোকানে গিয়ে চুরির ঘটনা টের পাই।
এদিকে ব্যবসায়ী তরু জানান, আমার ভাড়া নেয়া গুদামে ৫০ বস্তা ভুট্টা ছিলো। চোরের দল তালা কেটে ভিতরে ঢুকে সব নিয়ে গেছে। শুক্রবার সকালে এসে আমি ঘটনাটি টের পাই।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!