1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে ৫ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু।

কাজিপুরে ৫ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৩০ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দূর্গম চরে পাঁচ বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকায়। এই ঘটনায় আজ বুধবার (২ জুলাই) কাজিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা।
থানায় দেয়া অভিযোগসূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশের টিউবওয়েলে পা ধুতে যায়। এসময় প্রতিবেশী শামছুল হক(৬০) ওই শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি নির্জন গলির মধ্যে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিশুটি ব্যথা পেয়ে কাতরে উঠলে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দ্রুত সটকে পড়ে শামছুল হক। এরপর মা তাকে গোসল করাতে গেলে শিশুটি তখন শরীরে ব্যথার কথা জানায় এবং ব্যথা পাবার ঘটনা বলে দেয়। এদিকে এই ঘটনার পর থেকে শামছুল বাড়ি থেকে আত্মগোপনে চলে গেছে। তবে লোক মারফত শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। কাজিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জানান, বিকেলে থানায় এজাহার দায়ের হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!