1. salmankoeas@gmail.com : admin :
কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার ১৪ বছর লালন-পালনের পর বিষ খাইয়ে হত্যার চেষ্টা: দত্তক ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার থানায় লিখিত অভিযোগ

কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View
কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

মাহমুুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা ও ২১ পিস ইয়াবা উদ্ধার করেছে কাজীপুর থানা পুলিশ। এ ঘটনায় চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম অভিযানে পাঁচগাছি চরপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এনামুল হকের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে ওই বাড়ি থেকে এনামুল হকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শাফিউল ইসলাম ও তাঁর স্ত্রী মোছোঃ কল্পনা খাতুনের হেফাজতে থাকা ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে সোনামুখী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আব্দুর রাজ্জাকের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে তাঁর হেফাজতে থাকা ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

 

আরওপড়ুন…… শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!