1. salmankoeas@gmail.com : admin :
কিশোরগঞ্জে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মিকরে ৮ লক্ষ টাকা ওয়াজ ভরি স্বর্ণ লুট - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিশোরগঞ্জে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মিকরে ৮ লক্ষ টাকা ওয়াজ ভরি স্বর্ণ লুট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩২৪ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে এক মুরগি ব্যবসায়ীর বাড়িতে দেশীয় অস্ত্রীর মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ভয়াবহ ৮ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণ ও দুটি স্মার্টফোন লুট করেছে ডাকাত দল।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) বুধবার দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা বটতলা গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র মুরগি ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সিদ্দিক তার মুরগি ব্যবসা দোকানের হালখাতা করেন এবং সেই বাড়িতে রাখেন। ঘটনার রাতে পাঁচজন অস্ত্রধারী ডাকাত সিদ্দিকের বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতদের একজনের মুখে মাস্ক ও পরনে লুঙ্গি ছিল, আর বাকি চারজন ছিল খালি গায়ে, থ্রি-কোয়ার্টার প্যান্ট পরা এবং হাতে ছিল চাপাতি, লাঠিসহ দেশীয় নানা অস্ত্র। প্রথমে ব্যবসায়ী সিদ্দিককে হাত-পা বেঁধে মারধর শুরু করে এবং এরপর তার স্ত্রীর গলায় চাপাতি ঠেকিয়ে ৮ লক্ষ টাকা, চারটি গলার হারসহ ৮ ভরি স্বর্ণ, ও দুইটি স্মার্টফোন লুট করে নেয়। ডাকাতদের ভয়ভীতি ও হামলায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে।

ভুক্তভোগী সিদ্দিক বলেন, “ডাকাতরা আমার মাকে ভয় দেখিয়ে দরজা খুলিয়ে নেয়। সবাইকে জিম্মি করে স্বর্ণ, টাকা ও মোবাইল নিয়ে যায়।”

সিদ্দিকের বড় ভাই লাল মিয়া জানান, “আমি কিশোরগঞ্জ উপজেলা শহরে থাকি। রাত সাড়ে তিনটার দিকে ফোন পেয়ে থানায় জানিয়ে দ্রুত গ্রামে যাই। গিয়ে দেখি ঘর তছনছ, আর ভাইয়ের মুখে রক্ত।”

স্থানীয় ইউপি সদস্য গোলাম মওলা ও চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট) বাবু ঘটনাটি নিশ্চিত করে বলেন, “ডাকাতরা অস্ত্রসহ বাড়িতে হানা দিয়ে ভয়াবহ ডাকাতি করে। মা’কে হুমকি দিয়ে দরজা খুলিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ৮ ভরি স্বর্ণ ও ৮ লক্ষ টাকা লুট করে নেয়।”

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা তদন্ত করছি এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!