1. salmankoeas@gmail.com : admin :
কিশোরগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগের চার নেতা আটক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগের চার নেতা আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩২৯ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকে আটক করা হয়েছে।

যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে আটকের সময় পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর এবং বড়ভিটা বিএনপি অফিস ভাংচুরের মামলায় চার আওয়ামী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে আটকের সময় সেখানে থাকা আরো তিনজন পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর এবং বড়ভিটা বিএনপি অফিস ভাংচুরের মামলায় চার আওয়ামী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, এ সকল আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা ও রণচন্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানকে আটকের সময় পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরের মামলার আসামি আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কি তোরা হলেন,মেলাবর নাপিত পাড়া গ্রামের মৃত কমলা চন্দ্র শীলের পুত্র কনক চন্দ্র শীল (৬০), মেলাবর বালাপাড়া গ্রামের মৃত দৌলতের পুত্র হাফিজুল ইসলাম (৩৪), কেশবা যুগিপাড়া গ্রামের খোকা নাথের পুত্র ভবেশ চন্দ্র (৩৫) এবং বিএনপি অফিস ভাংচুরের মামলার আসামি মুশা পাকার মাথার হায়দার ইসলামের পুত্র মামুন ইসলামকে (২৪) গ্রেফতার করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মগোপনে থাকা আসামি আওয়ামী লীগের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!