1. salmankoeas@gmail.com : admin :
খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল ডিমলা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল ডিমলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৩১ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল ডিমলা উপজেলা।

নীলফামারীর ডিমলা উপজেলা তুহিন সংগ্রাম পরিষদের আয়োজনে বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরীর নেতৃত্বে ইসলামিয়া ডিগ্রী কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলার শুটিবাড়ি মোড়ের স্মৃতি অম্লানের সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,
ডিমলাউপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সাবেক উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা সেতারা সুলতানা, বিএনপি সিনিয়র নেতা আব্দুল মজিদ, চৌধুরী,জনতা কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন, বিএনপির সিনিয়র নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ মইনুল হক,মিজানুর রহমান প্রমুখ এবং ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের প্রবীণ বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন
ফকরুদ্দিন সরকারের দায়ের করা ২টি সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে, তিনি আদালত কে সম্মান জানিয়ে গত, ২৯ এপ্রিল আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। বর্তমানে তিনি জেল হাজতে আটক রয়েছেন।
বক্তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানিয়ে বলেন,গণআন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাটি ও মানুষের নেতা তুহিন চৌধুরীর মুক্তি নিশ্চিত করবো । তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!