1. salmankoeas@gmail.com : admin :
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাধবপুর পৌর মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাধবপুর পৌর মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৬১ Time View
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাধবপুর পৌর মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) মাধবপুর উপজেলার সায়হাম ফিউচার কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাধবপুর পৌর শাখার উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এতে সভাপতিত্ব করেন মাধবপুর পৌর মহিলা দলের নেত্রী ইশরাত জাহান ডলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর মহিলা দলের নেত্রী রুনা আক্তার।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াছমিন। এ ছাড়া জেলা মহিলা দলের নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আল্লাহ তায়ালার কাছে তাঁর রুহের মাগফিরাত ও বেহেশত নসিবের জন্য দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাধবপুর পৌর মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আরওপড়ুন……লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!