1. salmankoeas@gmail.com : admin :
খুলনা বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে বিএনপির বিশাল জনসমাবেশ। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

খুলনা বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে বিএনপির বিশাল জনসমাবেশ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ Time View

খুলনা বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে বিএনপির বিশাল জনসমাবেশ।
বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম জীবন, মেহেরপুর থেকে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আজ ২৫-শে ফেব্রুয়ারি মেহেরপুর সরকারি কলেজ মাঠে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সদস্য মাসুদ অরুন, আমজাদ হোসেন, জাহাঙ্গীর কবির বিশ্বাস, ওমর ফারুক লিটন, সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি, আলমগীর খাঁন ছাতু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজন সহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের দুর্নীতি, অপকর্ম, অর্থ পাচার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও বিরোধী নেতাকর্মীদের ওপর কিভাবে নির্যাতন করেছেন তাহার বিস্তর বিবরণ তুলেন ধরেন।
তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণ ও দ্রুত গঠনমূলক নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন করবে এবং দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দূর করবে। তারা দলের মধ্যে ঐক্য জোরদার করে ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে আজকের এ-ই জনসমাবেশে উপস্থিত বক্তাদের বক্তব্যের আলোচিত মূল বিষয় সমূহ ছিলো:- আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অপকর্ম ও নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে বিএনপির প্রায় আড়াই লক্ষ নেতাকর্মীকে কিভাবে বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলা, হাজত বাস, জেল জরিমান সহ বিচার বহির্ভূতভাবে গুম ও হত্যা করা হয়েছে তাহার অভিযোগীও অভিযোগের বর্ণনা ।
দেশের ক্রমাগত হারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণবিহীন মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দেশে নানান জায়গায় সন্ত্রাসবাদী হামলা প্রতিহত করিয়া সম্মিলিত ভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কল্পে সমন্বিতভাবে জাতীয় ঐক্য গঠন করিয়া দেশের মধ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্রের চক্রজাল হতে দেশের এই কান্তি লগ্নে সকলকে এগিয়ে আসার আহ্বান। গণতান্ত্রিক ধারায় সুস্থ নির্বাচনের ব্যবস্থাকরণের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা সহ অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের মধ্যে ঐক্য জোরদার ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান।
অনুষ্ঠিত আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি।হাইব্রিড,চান্দাবাজ ও বিজনেস মাইন্ডের নেতাদের চিহ্নিত করে দল থেকে বের করার আহ্বান সহ শহীদ জিয়ার আদর্শে বিএনপি দলকে সুসংহত করার প্রত্যয়ে সকলকে ঐক্যমত্তে দলগঠনের এগিয়ে আসার জন্য আহ্বান।
জনসমাবেশে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা মনে করেন, এই সমাবেশের মধ্যদিয়ে দলের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকের অনুষ্ঠিত এই জনসমাবেশে সভাপতির ও মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জনাব জাভেদ মিল্টন মাসুদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!