1. salmankoeas@gmail.com : admin :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ

 বগুড়া :
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০০৪ Time View

 বগুড়া :

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। দ্রুত ট্রাইব্যুনাল গঠন ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

গতকাল বুধবার বিকেলে শহরের শহিদ খোকন পার্ক কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি আয়োজন করে জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখা। সাংবাদিক নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও হয়রানি প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম হাওলাদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব আঞ্চলিক প্রধান মহসিন আলী রাজু, বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন,

বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক ও দৈনিক মানবজমিন ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি। উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম দৌলত, এমদাদুল হক, রবিউল ইসলাম রবি, আশরাফুল ইসলাম রহিত, রাসেল মাহমুদ, সাফায়াত সজল, রসুল খন্দকার, তানসেন আলী মন্টু, সাদিকুর রহমান, শিবলু রহমান, এমএ মহিউদ্দিন, মাসুদ রানা, তৌহিদ মন্ডল, মহসীন আলী, রাকিবুল হাসান প্রমূখ।

আরওপড়ুন….বগুড়া সদর হাসপাতালে তত্বাবধায়ক ও RMO সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!