1. salmankoeas@gmail.com : admin :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

‎মো.সাগর আলী দেওয়ানগঞ্জ সংবাদদাতা
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪০৫ Time View

‎মো.সাগর আলী দেওয়ানগঞ্জ সংবাদদাতা
‎
‎গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
‎
‎শনিবার (৯ আগস্ট) সকালে দেওয়ানগঞ্জ প্রেসক্লাব থেকে মডেল থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় হত্যায় জড়িতদের দ্রুত আইনের এনে শাস্তির দাবি জানানো হয়।
‎
‎দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিবের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি নূর ই ইলাহী, সাধারণ সম্পাদক , মোহাম্মদ আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, কোষাধ্যক্ষ হাসান আলী, ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাজিদ, কার্যনির্বাহী সদস্য পারভীন আক্তার, সুমন মিয়া, সাগর আলী, মীর প্লাবন লাভলু, শামিম মিয়া, শফিকুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ।মানবন্ধনের বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.শামছুল হুদা রতন তিনি বলেন, সাংবাদিক তুহিনকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে যা পুরো বিশ্ব দেখেছে। যে দেশে সাংবাদিকরাই সুরক্ষিত না সেই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

আরওপড়ুন..সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!