1. salmankoeas@gmail.com : admin :
গাজীপুর থেকে ফিরল প্রিয়জন, উৎসবের আমেজে মুখর কাজিপুর - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

গাজীপুর থেকে ফিরল প্রিয়জন, উৎসবের আমেজে মুখর কাজিপুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬৩ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

দীর্ঘদিনের কর্মব্যস্ত জীবন আর হাড়ভাঙা পরিশ্রম শেষে গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানা ও গার্মেন্টসে কর্মরত কাজিপুরের ভাই-বোনেরা যখন নিজ বাড়িতে ফিরে আসেন, তখন যেন পুরো কাজিপুরজুড়ে নেমে আসে আনন্দের উৎসব।

প্রিয়জনদের ফিরে পাওয়ার আনন্দে মুখে হাসি ফুটে ওঠে পরিবার-পরিজনের, প্রাণ ফিরে পায় গ্রামের অলিগলি, চায়ের দোকান আর আড্ডাস্থলগুলো।
ঈদ কিংবা বিশেষ ছুটিকে ঘিরে বাড়ি ফেরা এসব মানুষ শুধু পরিবারের জন্যই নয়, পুরো এলাকার জন্য বয়ে আনে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ার আনন্দে মেতে ওঠেন সবাই। ছোট ছোট বাজার, গ্রামের রাস্তা এমনকি সন্ধ্যার আড্ডাগুলোতেও দেখা যায় উৎসবের আমেজ।

স্থানীয়দের ভাষ্য, বছরের অধিকাংশ সময় পরিবার ছেড়ে দূরে থেকে কঠোর পরিশ্রম করেন গাজীপুরে কর্মরত মানুষগুলো। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের এই ত্যাগ, পরিশ্রম ও সংগ্রাম সত্যিই প্রশংসার দাবিদার।

কাজিপুরবাসী গর্ব করে এমন পরিশ্রমী সন্তানদের নিয়ে। পরিবার ও দেশের জন্য নিরলস পরিশ্রম করা এই মানুষগুলোর প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।

আরওপড়ুন….. প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদে দরিদ্র জনগোষ্ঠীর পাশে এমপি মোশারফ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!