1. salmankoeas@gmail.com : admin :
গাবতলীতে ষাটোর্ধ্ব বৃদ্ধা খু ন, বসতবাড়ি ভাঙ-চু-র-ডা কা তি - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

গাবতলীতে ষাটোর্ধ্ব বৃদ্ধা খু ন, বসতবাড়ি ভাঙ-চু-র-ডা কা তি

বগুড়া : প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৯৪ Time View

বগুড়া : প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলায় রাজিয়া বেওয়া (৭৫) নামের বৃদ্ধাকে খুন করে বসতবাড়ি তছনছ ও সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। নগদ ১০ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। নিহতের শিশু নাতিকে হাত-পা বেঁধে ফেলে রেখে গেছে অপরাধীরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে ডাকাতি ও খুনের ঘটনা ঘটে। নিহত রাজিয়া ওই এলাকার মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত করা হচ্ছে।

নিহতের স্বজনরা জানান, রাজিয়া বেওয়ার ছোট ছেলে রঞ্জু প্রামাণিক ঢাকায় থেকে জীবিকা নির্বাহ করেন। ৮ বছর বয়সী নাতিকে নিয়ে বাড়িতে বসবাস করতেন বৃদ্ধা। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির সময় ঘর ভাড়া নেওয়ার কথা বলে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। আকস্মিকভাবে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতির হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। এসময় বৃদ্ধা চিৎকার করার চেষ্টা করলে তাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, নগদ টাকা বা স্বর্ণালংকার লুটের ঘটনা আছে কি-না জানা নেই। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরওপড়ুন …গুলি চালিয়ে আতঙ্ক ছড়ালো হবিগঞ্জের মাধবপুরে: প্রাণে বেঁচে গেলেন ঘুমন্ত পরিবার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!