1. salmankoeas@gmail.com : admin :
চৌমুহনীতে বিএনপির মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের প্রস্তুতি জোরদার করার আহ্বান - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

চৌমুহনীতে বিএনপির মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের প্রস্তুতি জোরদার করার আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৬৪ Time View

মাধবপুর প্রতিনিধি:
তরুণদের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল-এর চৌমুহনী আগমন উপলক্ষে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

সভা সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী খান মাস্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ আলীম মীর বাদল, সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন, যুবদলের সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক তাইফুর রশিদ এবং ছাত্রদল নেতা শিমুল শাহ।

এছাড়াও সভায় অংশ নেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা আন্দোলনের রূপরেখা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আগত নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আন্দোলনমুখী প্রস্তুতির চেতনা লক্ষ্য করা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!