1. salmankoeas@gmail.com : admin :
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা ছুরক মিয়া কারাগারে - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা ছুরক মিয়া কারাগারে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৬৭ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ তোফাজ্জ্বল হোসেন ছুরক মিয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজার এলাকার মৃত আবু শ্যামার ছেলে।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা জানান, শেখ তোফাজ্জ্বল হোসেন ছুরক মিয়া সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকায় মাদক, চুরি-ডাকাতি, দখলবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয়দাতা ছিলেন। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, মারধর, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।

ওসি আরও জানান, এ ঘটনায় দায়েরকৃত বৈষম্য বিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরওপড়ুন…নীলফামারীতে পথ চলার সময় তাই ধাক্কা লাগায় যুবককে ছুরি দিয়ে কুপিয়ে জখম

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!