1. salmankoeas@gmail.com : admin :
জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহাব উদ্দিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহাব উদ্দিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৫৭ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাষ্ট্রদ্রোহ ও জ্বালাও-পোড়াও সংক্রান্ত দুই মামলার পলাতক আসামি জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রমনা থানার সিআর মামলা নং-২২২/২৫-এ দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় এবং মাধবপুর থানার বৈষম্যবিরোধী জ্বালাও-পোড়াও মামলার নং-৩১-এ ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩০৭ ও ১০৪ ধারায় তিনি অভিযুক্ত। এসব মামলায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অস্ত্র মজুদসহ বিভিন্ন ষড়যন্ত্র এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে দুটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। শাহাব উদ্দিন মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

মাধবপুর থানার এসআই মোঃ ইকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে দক্ষিণ বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুহেল রানা জানান, রাষ্ট্রদ্রোহী অভিযোগসহ দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরওপড়ুন…. নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষা শীর্ষক প্রস্তুতিসভা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!