1. salmankoeas@gmail.com : admin :
জগদীশপুর চাষী মার্কেটের প্রধান সড়কের বেহাল অবস্থা,আরসিসি পিলার বসিয়ে ব্যক্তিগত মালিকানার দাবি ঘিরে উত্তেজনা। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

জগদীশপুর চাষী মার্কেটের প্রধান সড়কের বেহাল অবস্থা,আরসিসি পিলার বসিয়ে ব্যক্তিগত মালিকানার দাবি ঘিরে উত্তেজনা।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৬৭ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
জগদীশপুর চাষী মার্কেট এলাকার এলজিডির প্রধান সড়কে আরসিসি পিলার বসিয়ে ব্যক্তিগত মালিকানার দাবি তুলে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। তেমুনিয়া থেকে জগদীশপুরের এই গুরুত্বপূর্ণ সড়কটির বেশিরভাগ অংশেই এখন বড় বড় গর্ত, কোথাও কোথাও চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে রাস্তা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক মাস ধরেই সড়কের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এর ওপর আরসিসি পিলার বসিয়ে রাস্তা দখলের ঘটনা সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়েছে। বর্তমানে গাড়ি চলাচল প্রায় বন্ধ, এমনকি পায়ে হেঁটে চলাফেরাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এটি জনসাধারণের রাস্তা হলেও কিছু ব্যক্তি নিজেদের মালিকানা দাবি করে সেখানে পিলার স্থাপন করেছেন।

এ প্রসঙ্গে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “রাস্তাটি দ্রুত সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা হবে।”

স্থানীয়দের আশা, দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কটি আগের মতো সচল হবে এবং জনভোগান্তি লাঘব পাবে। তারা প্রশাসনের সহযোগিতা ও সঠিক পদক্ষেপ প্রত্যাশা করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!