1. salmankoeas@gmail.com : admin :
"জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা” “কথায় নয়, কাজে বিশ্বাসী”— এমপি সৈয়দ মোঃ ফয়সল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

“জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা” “কথায় নয়, কাজে বিশ্বাসী”— এমপি সৈয়দ মোঃ ফয়সল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৮৯ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের সেবা করতে পারলেই আমি শান্তি পাই। আমার দরজা সব সময় সাধারণ মানুষের জন্য খোলা। আমার কাছে আসতে কোনো তদবির বা মাধ্যমের প্রয়োজন হয় না।”

মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তন-এ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এলাকার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় প্রকল্প প্রস্তাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “পর্যায়ক্রমে সব এলাকার উন্নয়ন করা হবে। সরকারি বরাদ্দ আমি নিজে ভোগ করি না, বরং স্বচ্ছতার সঙ্গে জনগণের মধ্যে বণ্টন করি।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প সময়ের মধ্যেই জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আসন্ন জাতীয় বাজেটেও জনগণের জন্য কল্যাণকর পরিকল্পনা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমপি ফয়সল বলেন, “বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে রাষ্ট্রীয় ভাণ্ডার শূন্য করে গেছে। সেই কঠিন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছে। তাই অহেতুক সমালোচনা না করে সবাইকে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। সরকার তার মেয়াদকালে দেশকে সব দিক দিয়ে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাসেম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর থানার (ইনচার্জ) ওসি মো: সুহেল রানা ,সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের সরকারি অনুদান বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরওপড়ুন…… কাজিপুরে বেকারদের কর্মসংস্থানে অনন্য অবদান রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!