1. salmankoeas@gmail.com : admin :
জলঢাকার কৈমারী ইউনিয়নে শ্রমিক কল্যাণের ফেডারেশনের দ্বিভাষিক সম্মেলন অনুষ্ঠিত। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু

Join 4 other subscribers

জলঢাকার কৈমারী ইউনিয়নে শ্রমিক কল্যাণের ফেডারেশনের দ্বিভাষিক সম্মেলন অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ Time View

জলঢাকার কৈমারী ইউনিয়নে শ্রমিক কল্যাণের ফেডারেশনের দ্বিভাষিক সম্মেলন অনুষ্ঠিত।

<

মোঃ বাদশা প্রামাণিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) রাত ৮’টায় কৈমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।দ্বি-বার্ষিক সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কৈমারী ইউনিয়ন শাখার সভাপতি শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং অঞ্চল সহকারী পরিচালক রংপুর-দিনাজপুর,ও নীলফামারী জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা রাবেয়া ডিগ্রী মহাবিদ্যালয়ের সভাপতি মাওলানা মোহাম্মাদ ওবায়দুল্লাহ সালাফী, মোয়াম্মার আল হসান, এ এ এম মুজাহিদ মাসুম, মোঃ রেজাউল ইসলাম, রহমান মাস্টার,কামারুজ্জামান,মাওলানা আব্দুল আজিজ, সাইয়েদার রহমান মাস্টারসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কৈমারী ইউনিয়ন শাখার নেতাকর্মীবৃন্দ।

<

এ সময় বক্তারা বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকের অধিকার আদায়ে কাজ করে। এদেশ আমাদের, এদেশের এদেশের উন্নয়নের শ্রমিকরা দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। জীবন দিয়ে হলেও আমাদের শ্রমিক ভাইসহ সবার অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্টার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা শ্রমিকরা এক হয়ে বাংলাদেশকে শক্তিশালী করবো। একটি সুখী সমৃদ্ধিশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো সবাই।

সম্মেলনের শেষে আগামী নির্বাচনকে সামনে রেখে এবং কৈমারী ইউনিয়নের শ্রমিকদের সুন্দর ও সুশৃংখলভাবে পরিচালনার জন্য ২০২৫-২০২৬ সেশনের কৈমারী ইউনিয়নের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে শাহজাহান সিরাজ কে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading