1. salmankoeas@gmail.com : admin :
জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে : এমপি সৈয়দ মো. ফয়সল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে : এমপি সৈয়দ মো. ফয়সল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৫২ Time View

জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে : এমপি সৈয়দ মো. ফয়সল

কায়েস আহমদ সালমান, মাধবপুর :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও কর্মমুখী চিন্তাধারা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শনিবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আহ্বানে দেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জনের সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বহু যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। খাল খনন কর্মসূচি, পল্লী উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে রয়েছে। পাশাপাশি তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের চর্চা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এমপি ফয়সল বলেন, তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে হবিগঞ্জে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নানা ধরনের হামলা-মামলা ও নির্যাতন চালানো হলেও তারা সংগঠনকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীরাই সংগঠনের প্রাণশক্তি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। জনগণের কল্যাণে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। দলের সকলের অধিকার সমান এবং দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্ততা অপরিহার্য।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে এমপি সৈয়দ মো. ফয়সল চুনারুঘাট উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহান চেয়ারম্যানের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় সায়হাম কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদসহ চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরওপড়ুন……. সম্প্রীতি ও উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে মাধবপুর-চুনারুঘাট এমপি সৈয়দ ফয়সল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!