1. salmankoeas@gmail.com : admin :
জেরুজালেমে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানলঃ আন্তর্জাতিক সাহায্যের আবেদন চেয়ে ইসরায়েলের জরুরী অবস্থা ঘোষণা। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেরুজালেমে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানলঃ আন্তর্জাতিক সাহায্যের আবেদন চেয়ে ইসরায়েলের জরুরী অবস্থা ঘোষণা।

সিনিয়র স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন।
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩১৯ Time View

সিনিয়র স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন।

পবিত্র ভূমি জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য গ্রিস, সাইপ্রাস, ইতালি ও ক্রোয়েশিয়ার কাছে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩০ এপ্রিল) থেকে জেরুজালেমের নেভে শালোম, বেকোয়া, তাওজ, মেভো হোরন, মিশমার আয়ালন এবং নাচশন এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টের শিকার আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, হাইওয়েতে বহু গাড়ি আটকা পড়ে এবং চালকরা তাদের গাড়ি ছেড়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে বাধ্য হন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তীব্র বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে বনাঞ্চলে আগুন দ্রুত বিস্তার লাভ করছে।

ইতোমধ্যে পাঁচটি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। জেরুজালেমের উপকণ্ঠে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় আকারের অগ্নিকাণ্ডের ঘটনা। এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জেরুজালেমের আগুন নেভাতে সাহায্য করার জন্য অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। যদিও ইসরায়েল এখনো এই প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।

তবে এর আগে ফিলিস্তিনি অগ্নিনির্বাপক দল ইসরায়েলে বড় ধরনের অগ্নিকাণ্ডে সহায়তা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং অগ্নিনির্বাপণ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

আরওপড়ুন ….বগুড়ায় সাংবাদিকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

এই ভয়াবহ দাবানল জেরুজালেমের পবিত্র স্থানগুলোর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সাহায্য এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমেই এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!