1. salmankoeas@gmail.com : admin :
জেসমিন প্রকল্পের উদ্যোগে পরিবেশ বান্ধব পুষ্টি বাগান বিষয়ে কৃষক মাঠ দিবস - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

জেসমিন প্রকল্পের উদ্যোগে পরিবেশ বান্ধব পুষ্টি বাগান বিষয়ে কৃষক মাঠ দিবস

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৩৪ Time View

মোঃ সাগর আলী
ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে পরিবেশ বান্ধব পুষ্টি বাগান বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে থেকে ১জুন/২০২৫ইং পর্যন্ত ইসলামপুর উপজেলায় ৬টি ও মেলান্দহ উপজেলায় ৪টি, মোট ১০টি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উক্ত মাঠ দিবসে ইসলামপুর ও মেলান্দহ উপজেলার উৎপাদক দলের সদস্য ও এলাকার সহস্রাধিক কৃষক উপস্থিত ছিলেন। প্রদর্শনী কৃষকগণ উক্ত মাঠ দিবসে পরিবেশ বান্ধব উপায়ে বসতবাড়িতে পুষ্টি বাগান করার প্রযুক্তি তুলে ধরেন।

জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানার পরিচালনায় উক্ত মাঠ দিবস গুলো অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেবসহ আরো অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!